ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দোহার উপজেলায় চিকিৎসকের অবহেলা ও নার্স কর্তৃক ভুল ওষুধ খাওয়ানোর কারণে মারজানা আক্তার (৫) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃত শিশুর পরিবারের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিসহ সংশ্লিষ্টদের অবহেলায় মারজানার মৃত্যু হয়েছে।

মারজানা উপজেলার চর লটাখোলা গ্রামের মো.ইউনুসের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী ও মৃত শিশুর স্বজনরা উপজেলার প্রধান সড়ক অবরোধ করে রাখে দীর্ঘ সময়।

মৃত মারজানার স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে প্রচণ্ড জ্বর নিয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারজানাকে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শিউলি আক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলতে থাকে। একপর্যায়ে মারজানার জ্বর আরও বৃদ্ধি পেলে তার বাবা ইউনুস এ সময় ডা. শিউলিকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেও তিনি ডা. শিউলির সন্ধান না পেয়ে বিষয়টি একজন নার্সকে জানান। ওই নার্স তার মেয়েকে ঘুমের ওষুধ দেয় এমন অভিযোগ তাদের। ঘুমের ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরই মেয়েটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শিউলি আক্তার, জড়িত নার্স এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমকর্মী জেনে ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, দোহারে শিশু মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকসহ অন্যদের বিষয়ে খতিয়ে দেখা হবে। দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১