ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরণের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান করে টাইগাররা।

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ।

এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ম্যাচে ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

৭.১ ওভারে ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১০.২ ওভারে দলীয় ৭২ রানে নাঈম-লিটনের মতো ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক।

আবারো সুযোগ হাতছাড়া হয় সাকিব আল হাসানের। আগের ম্যাচে মতো এদিনও ফিফটির দোরগোড়ায় গিয়ে হোঁচট খেলেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ৪২ রান করা সাকিব এদিন ফেরেন ৩৭ বলে ৩ ছক্কায় ৪৬ রান করে।

সাকিব আউট হওয়ার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই অধিনায়ক।

মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার পর শূন্যরানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নুরুল হাসান সোহানও।

একের পর এক ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চল যাবে ওমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ

আপডেট সময় ০৬:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১