ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুরস্কারের নগদ অর্থ বাড়ালো নোবেল ফাউন্ডেশন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডিনামাইট উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া তহবিল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের বিশাল অংকের অর্থ পুরস্কার দেয়া হয়। ২০১৭ সালের নোবেল পুরস্কার ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে সোমবার নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, এ বছরের পুরস্কার বিজয়ীরা ১০ লাখ মার্কিন ডলারের বেশী নগদ অর্থ পুরস্কার পাবেন। এ তথ্য প্রকাশ করেছে এএফপি।

স্টকহোমে বেসরকারি এ প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে নোবেল ফাউন্ডেশনের বোর্ড পরিচালকরা সিদ্ধান্ত নেন, প্রতিটি বিভাগে ২০১৭ সালের নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১১ লাখ মার্কিন ডলার।

২০১২ সালে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে এক কোটি ক্রোনা থেকে ৮০ লাখ ক্রোনা করা হয়। ২০০১ সাল থেকে এ পরিমাণ অর্থ দেয়া হচ্ছিল।

নোবেল পুরস্কার ঘোষণার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর প্রথমেই চিকিৎসা শাস্ত্রের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। সে নিয়ম অনুযায়ী আগামী ২ অক্টোবর চিকিৎসা শাস্ত্রের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে। এর পরবর্তী দু’দিনে যথাক্রমে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

আগামী ৬ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুরস্কারের নগদ অর্থ বাড়ালো নোবেল ফাউন্ডেশন

আপডেট সময় ০১:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭