ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

আকাশ জাতীয় ডেস্ক: 

আজ বুধবার ১২ রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন্নবী (সা.)। সিরাতগ্রন্থ ও ইতিহাসের বিভিন্ন তথ্যমতে, প্রায় দেড় হাজার বছর আগে আজকের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

কিন্তু তিনি আবার এই ১২ রবিউল আউয়ালেই আল্লাহর সান্নিধ্যে চলে যান।

১২ রবিউল আউয়াল উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজধানী ঢাকাসহ সারাদেশে জাতীয়ভাবে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হবে।

পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী (সা.) অজ্ঞতা, মুর্খতা ও ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার দূর করতে এসেছিলেন। তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তির বাণী আবহ তৈরি করেছেন।

সারাবিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এর আগে করোনা পরিস্থিতির কারণে সেভাবে পালন করা হয়নি। কিন্তু এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে তাই সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন আলোকসজ্জ্বায় বর্ণিল করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দল জশনে জুলুস বের করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

এসব বাণীতে তারা দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

আপডেট সময় ১২:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১