ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিসিবির বার্ষিক সভায় বাধা নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। তবে আগামী ২ অক্টোবর বিসিবির এজিএম ও ইজিএম হওয়ার কথা রয়েছে। এর ফলে ওই দিন এজিএম ও ইজিএম হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের আইনজীবীরা।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বিসিবির বর্তমান কমিটিকে কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত রাখতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) করা থেকে বিরত রাখার নির্দেশনার চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

বিসিবির ২ অক্টোবরের এজিএম ও ইজিএমের ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এই রিট আবেদনটি করেন, যার ওপর গতকাল শুনানি শেষ হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, বিসিবি বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। তবে আগামী ২ অক্টোবর বিসিবি এজিএম ও ইজিএমের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ফলে ওই দিন এজিএম ও ইজিএম অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই।

বিসিবির গঠনতন্ত্রে আনা সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের তখনকার সভাপতি ইউসুফ জামিল ২০১২ সালের ডিসেম্বরে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি সংশোধিত গঠনতন্ত্রের ওপর স্থগিতাদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে এনএসসি ও বিসিবি। শুনানি শেষে আপিল নিষ্পত্তি করে গত ২৬ জুলাই রায় দেন আপিল বিভাগ। এরপর ২ অক্টোবর এজিএম ও ইজিএম ঘোষণা করে বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিসিবির বার্ষিক সভায় বাধা নেই

আপডেট সময় ০১:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭