ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিছিয়ে পড়া জার্মানিকে জেতাল গ্যানাব্রি-মুলার

আকাশ স্পোর্টস ডেস্ক:

রোমানিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে হার মানেনি হান্স ফ্লিকের শিষ্যরা। গ্যানাব্রি এবং মুলারের গোলে শেষ পর্যন্ত জয় পেয়েছে জার্মানিই। আর এ জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল কিমিচরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে জার্মানি এগিয়ে থাকলেও প্রথম গোলটা পেয়েছে তুলনামূলক কম শক্তিশালী দল রোমানিয়া। ম্যাচের নবম মিনিটে রোমানিয়ার ইয়ানিস হাগি জার্মানির দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলিয়ে আড়াআড়ি শট নেন। বল জালে জড়ায়। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে রোমানিয়া।

দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে রেখে শুরু করা জার্মানি সমতায় ফেরে ৫২তম মিনিটে। ডি-বক্সের মুখ থেকে মার্কো রয়েসের ছোট কাটব্যাক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গ্যানাব্রি।

কিছুক্ষণ পরেই এগিয়ে যাওয়ার দুটো সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু রয়েস এবং ওয়ার্নারের মিসে লিড নেয়া হয়নি। তবে ম্যাচের ৮১তম মিনিটে ঠিকই দ্বিতীয় গোলের দেখা পায় জার্মানি। কর্নার থেকে উড়ে আসা বল হেডে লেয়ন গোরেটস্কা পাঠান পেছনে। দূরের পোস্টে থাকা মুলার অনায়াসে কাছ থেকে জয়সূচক গোলটি করেন।

এ জয়ের ফলে ‘জে’ গ্রুপে ৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলে সবার উপরেই অবস্থান করছে জার্মানি। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নর্থ মেসিডোনিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিছিয়ে পড়া জার্মানিকে জেতাল গ্যানাব্রি-মুলার

আপডেট সময় ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১