ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

আকাশ জাতীয় ডেস্ক:

ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৬ কোটি ২২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সায়েদাবাদ পানি সরবরাহ প্রকল্প ফেজ-৩ (১ম সংশোধিত)’; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত), কুষ্টিয়া’; কৃষি মন্ত্রণালয়ের ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ (১ম সংশোধিত)’ এবং ‘জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’; পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নদী তীর সংরক্ষণ, ছোট নদী, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন’ এবং ‘শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা’; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন (১ম সংশোধিত)’ এবং রেলপথ মন্ত্রণালয়ের ‘খুলনা হতে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাড়ে ৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

আপডেট সময় ০৪:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১