ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পূজার আগে সুন্দর স্ট্রেট চুল চান?

আকাশ নিউজ ডেস্ক:

ঝলমলে সুন্দর একগুচ্ছ স্ট্রেট চুলের আকাঙ্ক্ষা থাকে সব নারীরই। কিন্তু স্ট্রেট চুল পেতে গেলে উপায় হলো স্ট্রেটনিং আয়রন ব্যবহার করা।

কিন্তু দিনের পর দিন এভাবে আয়রন ব্যবহার করলে চুলের ক্ষতি হয়ে যায়। তাছাড়া শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। একমাত্র কেমিক্যাল ট্রিটমেন্ট করালে চুল পাকাপাকিভাবে সোজা হয় বটে, কিন্তু তাতে চুলের বারোটাটিও বেজে যায়। তা হলে উপায়? ওই বিকল্প পদ্ধতিতে চুল সোজা করতে কেমিক্যাল বা হিট স্টাইলিং টুলের দরকার হয় না! প্রাকৃতিক পদ্ধতিতে চুল স্ট্রেট করতে চাইলে বেছে নিতে পারেন ওই বিকল্প পদ্ধতিগুলো। চুল সোজাও থাকবে, সুন্দরও থাকবে! ভেজা চুল আঁচড়ান

মোটা দাঁড়ার চিরুনি দিয়ে: ভেজা চুল মোটেও ব্রাশ করা উচিত নয়, গোছা গোছা চুল উঠে যেতে পারে। মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ালে জট ছাড়়িয়ে নিতে পারবেন, চুল স্ট্রেট দেখাবে। চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর তোয়ালে বা দিয়ে চুল চেপে চেপে মুছে বাড়তি পানিটুকু শুষে নিন। ভেজা চুলটা ছোট ছোট ভাগ করে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ান। চুল স্ট্রেট আর পরিচ্ছন্ন দেখাবে। পাঁচ মিনিট অপেক্ষা করুন, তারপর আবার আঁচড়াতে থাকুন।

দুধ দিয়ে চুল ধুলে ভালো হবে: ক্ষতিগ্রস্ত চুলকে সুস্থ করে তুলতে দুধের ভূমিকা রয়েছে। কাপে পরিমাণমতো দুধ নিন। চুল শ্যাম্পু আর কন্ডিশনিং করার পরে হাতে খানিকটা দুধ নিয়ে আঙুল দিয়ে তেল মাখার মতো করে পুরো চুলে মেখে নিন। বাকি দুধটা চুলে ঢেলে নিন। মিনিট দুয়েক অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। শুকোনোর পর চুল অনেক স্ট্রেট দেখাবে। গরুর দুধ, আমন্ডের দুধ বা নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন।

আমন্ড অয়েল মাখুন: চুলের দৈনন্দিন যত্নে আমন্ড অয়েল খুবই উপকারী। ভিটামিন ‘ই’ আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আমন্ড অয়েল চুলের রুক্ষতা কমায়, চুল মসৃণ রাখে।

ডিম: ডিমেও প্রচুর জরুরি ভিটামিন, ফ্যাটি অ্যাসিড আর পুষ্টিকর উপাদান রয়েছে। যা চুলে ভেতর থেকে পুষ্টি জোগায়। অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ভেঙে মিশিয়ে চুলে মেখে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

কলা ও মধু: শুধু চুলের আর্দ্রতা ধরে রাখাই নয়, কলা আর মধুর আরও একরাশ উপকারিতা রয়েছে। চুলের চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করে দিতে পারে কলা আর মধুর প্যাক। একটা পাকা কলা ভালোভাবে চটকে নিন। এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো চুলে আর স্ক্যাল্পে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পূজার আগে সুন্দর স্ট্রেট চুল চান?

আপডেট সময় ১১:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১