ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

‘গলুই’ অনুদান পেয়েছে ৬০ লাখ, শাকিবই নিচ্ছেন ৪০ লাখ

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। ২০২০-২১ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’।

তবে অনুদানের বড় একটা অংশ পারিশ্রমিক হিসেবে যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের পকেটে।

সিনেমাটিতে শাকিব খান একাই ৪০ লাখ টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘গলুই’র প্রযোজক খোরশেদ আলম খসরু।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্কসহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমাদের সিনেমায় শাকিবকে আমরা ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছি।

বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমাটির শুটিং চলছে।

‘গলুই’র মধ্য দিয়ে প্রথমবার শাকিবের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে এটি নির্মিত হচ্ছে।

এতে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরীসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন হাবিব, কণা ও ইমরান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

‘গলুই’ অনুদান পেয়েছে ৬০ লাখ, শাকিবই নিচ্ছেন ৪০ লাখ

আপডেট সময় ১১:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১