ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

এটার কোনো রহস্য নেই: চঞ্চল চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক :

ছোট পর্দায় তুমুল জনপ্রিয়রা বড় পর্দায় তেমন একটা সাড়া ফেলতে পারেন না। এর উল্টোটাও ঘটে। ঢালিউড অভিনেত্রীরা টিভি নাটকে সেভাবে দর্শকপ্রিয়তা পান না।

কিন্তু অভিনেতা চঞ্চল চৌধুরীর বেলায় এ কথা একেবারেই খাটে না। বিজ্ঞাপন দিয়ে সেলুলয়েডে যাত্রা শুরু করা এই অভিনেতা সৃষ্টিশীল এ জগতের সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন।

নাটকে, সিনেমা এমনি ওয়েব প্ল্যাটফর্মেও তার অভিনয় প্রশংসিত। তার সেসব নাটক, সিনেমার কাটতিও অনেক। চঞ্চল অভিনীত মনপুরা, আয়নাবাজি সিনেমা গত কয়েকযুগের সেরা ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম।

সদ্য মুক্তিপ্রাপ্ত তার নতুন ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক গণমাধ্যম কর্মী চঞ্চলকে প্রশ্ন ছুড়েন – প্রতিটি কাজে, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি ক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার রহস্যটা কী?

চঞ্চল চৌধুরী সোজাসাপ্টাভাবে জবাব দেন, এটার কোনো রহস্য নেই। কোনো জাদুবিদ্যা নেই। তবে শ্রোতাপ্রিয়তা পেতে কি সেই মায়াজাল রচনা করেন এ অভিনেতা!

সেই রহস্য উন্মোচনে এবার চঞ্চল বললেন, ‘অধিকাংশ শিল্পী সঠিকভাবে কাজ বা চরিত্রের বাছাই করেন না। যা পায়, তাই করে ফেলেন। কিন্তু আমি যা পাই, তা-ই করি না। আমার কাছে এ পর্যন্ত প্রায় ৫০০ সিনেমার প্রস্তাব এসেছে; আমি করেছি মাত্র ৬টি। ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছি দেড়’শর কাছাকাছি। আমি বেছে বেছে কয়েকটা করেছি।’

এরপর এ অভিনেতা বলেন, ‘আমি কোনো কাজ করার আগে বিবেচনা করি গল্পটি নতুন কিনা, চরিত্রটি ব্যতিক্রম কিনা, দর্শকদের ভালো লাগবে কিনা। আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিই যে, এই সিনেমাটি আমার করা উচিৎ হবে কিনা। কোন গল্প বা কোন নির্মাতার সঙ্গে কাজ করব, এটার সঠিক সিদ্ধান্তটি নিতে হবে শিল্পীকেই। আমরা যদি যা পাই, তা-ই করতে থাকি, তাহলে তো ভালো-মন্দের পার্থক্যটা থাকল না। এখানে জাদু বা রহস্যের আসলে কিছুই নেই। কেবল নিজের সিদ্ধান্তটা ঠিক রাখতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

এটার কোনো রহস্য নেই: চঞ্চল চৌধুরী

আপডেট সময় ১১:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১