ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার সেনাদের নতুন কূটচাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তারা রাখাইন রাজ্যে একটি গণকবরের সন্ধান পেয়েছেন, যেখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের লাশ রয়েছে। এদেরকে রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা হত্যা করেছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতনের দীর্ঘ এক মাস পর এসে রোববার সেনাবাহিনী এই দাবি করল। এ তথ্য প্রকাশ করেছে এএফপি ও এনডিটিভি।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা শুরু হবার পর এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের সঙ্গে বসবাস করা ৩০ হাজার হিন্দুও বাংলাদেশে পালিয়ে এসেছেন। তারা এখানে এসে নিজেদের স্বজনদের হত্যার নির্মম বর্ণনাও দিয়েছেন।

মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানে ৫ হাজারের উপরে রোহিঙ্গা নিহতের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও মিয়ানমার সরকারের দাবি, নিহতের এই সংখ্যা ৪শ’।

রোববার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী বলছে, ‘উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট ২৮টি লাশ পেয়েছেন। এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং বেশিরভাগই নারী। তাদের হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আরসা’র বাঙালি (রোহিঙ্গাদের বাঙালি বলে থাকে মিয়ানমার) সন্ত্রাসীরা।’

বর্মি সেনারা জানায়, রাখাইনের ইয়ে বাউ কিয়া গ্রামে উৎকট গন্ধ থেকে এই কবরের সন্ধান পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর সেখানকার দুটি কবর খুঁড়ে ২০ নারী ও ৮ পুরুষের লাশ উদ্ধার করে। এদের মধ্যে ৬ জন রয়েছে, যাদের বয়স ১০ বছরের নিচে।

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বিবিসিকে বলেছেন, নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ এবং বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়ার কারণে রোহিঙ্গারা আতঙ্ক আর উদ্বেগে দিন কাটাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমার সেনাদের নতুন কূটচাল

আপডেট সময় ০২:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭