ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বাঘের সঙ্গে বৃদ্ধার অবিশ্বাস্য লড়াই

আকাশ নিউজ ডেস্ক:

লাঠির ওপর ভর করে চলাফেরা করেন বৃদ্ধা। সেই লাঠি দিয়েই চিতাবাঘের সঙ্গে লড়াই করে তার রক্ষা পাওয়ার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকেছে একটি চিতাবাঘ। সবার নজর এড়িয়ে সেটি বাড়ির ভেতরে একটি গাছের আড়ালে বসেছিল। তখন মাত্র সন্ধ্যা নেমে এসেছে।

বারান্দার আলো ছিল, তবে উঠানের সর্বত্র সেই আলো পৌঁছায়নি। এই আলো-আঁধারিতেই গা ঢাকা দিয়েছিল বাঘটি।

একপর্যায়ে ওই বাড়ির বৃদ্ধা লাঠিতে ভর করে এসে বারান্দায় বসেন। পরে সেই বাঘটি চুপি চুপি এসে ওই বৃদ্ধার ওপর আক্রমণ করে বসে।

আকস্মিক এই আক্রমণে ঘাবড়ে গেলেও হাতে থাকা লাঠি দিয়ে বাঘের মোকাবিলা করেন তিনি। লাঠির আঘাতে বাঘটি পালিয়ে যেতে চায়। পরে বাড়ির লোকজন এসে জড়ো হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বাঘের সঙ্গে বৃদ্ধার অবিশ্বাস্য লড়াই

আপডেট সময় ০৬:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১