ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা ইরানকে নতুন কোনো সমীকরণ তৈরি করতে দেওয়া হবে না: নেতানিয়াহু ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ:পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি যুদ্ধ বা আলোচনা কোনোটিই ত্যাগ করেনি ইরান: পেজেশকিয়ান সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলেন মীর সীমান্ত ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো উপায় নেই: ট্রাম্প নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

রোহিঙ্গারা শুধু শরণার্থীই নয়, তারা রাষ্ট্রহীন

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গারা শুধু শরণার্থীই নয়, তারা রাষ্ট্রহীন। সুতরাং এটি শরণার্থী সঙ্কট বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপপো গ্রান্ডি। চারদিনের সফরের শেষভাগে সোমবার ঢাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন আমি সুস্পষ্টভাবে এবং জনসম্মুক্ষে তার স্বীকৃতি দিয়ে তাকে এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমার, ফলে সমাধানও তাদেরই করতে হবে এবং এ সমস্যার একমাত্র সমাধান রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তন। রোহিঙ্গাদের নিরাপদে এবং সম্মানের সঙ্গে তাদের দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচারে ২৫ আগস্টের পর এক মাসে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গার সংখ্যা সোয়া চার লাখের বেশি। ফিলিপো গ্রান্ডির মতে সংখ্যাটি ৪ লাখ ৩৬ হাজারের মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

রোহিঙ্গারা শুধু শরণার্থীই নয়, তারা রাষ্ট্রহীন

আপডেট সময় ১১:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭