ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসএসসি-এইচএসসি সময়মতো সম্পন্ন হওয়ার আশাবাদ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারির কারণে বিলম্বিত ও সংক্ষিপ্ত সূচির এসএসসি-এইচএসসি সমমানের সকল পরীক্ষা সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আসন্ন এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের সমস্ত প্রিপারেশন আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সকল পরীক্ষা সম্পন্ন হবে।

এর আগে তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। এই দিনটি বিশেষ করে আমাদের সারাদেশের শিক্ষার্থীরা যথাযথভাবে উদযাপন করছে।

প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাছ রোপণ করবে। তারা গাছের পরিচর্যা করবে, এর মাধ্যমে তাদের মধ্যে যত্নশীলতার মানসিকতা গড়ে উঠবে। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে গড়ে তুলবে।

এর আগে প্রতিষ্ঠানটির চত্ত্বরে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসএসসি-এইচএসসি সময়মতো সম্পন্ন হওয়ার আশাবাদ

আপডেট সময় ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১