ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচালেন ভিন্ন ধর্মালম্বী দুই নারী

আকাশ নিউজ ডেস্ক: 

কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচিয়েছেন ভারতের ভিন্ন ধর্মালম্বী দুই নারী। সেই দুই নারীর নাম সুষ্মা উনিয়াল ও সুলতানা আলী। তাদের দুইজনের স্বামী অসুস্থ ছিলেন এবং কিডনি প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছিল। কিন্তু তারা কেউ নিজ স্বামীকে কিডনি দিতে পারছিলেন না। অবশেষে দুই রোগীর চিকিৎসক এগিয়ে আসেন। চিকিৎসক জানান, দুই নারী একে অপরের স্বামীকে কিডনি দিতে পারবেন।

কয়েক মাস আগেও সুষ্মা ও সুলতানা কেউ কাউকে চিনতেন না। তাদের দুইজনের স্বামী বিকাশ উনিয়াল (৫১) ও আশরাফ আলী (৫২) ২০১৯ সালে থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন। স্ত্রীরা নিজ নিজ স্বামীকে কিডনি দিতে আগ্রহী থাকলেও তা ম্যাচ হচ্ছিল না। উপায় না দেখে, স্বামীকে বাঁচাতে দ্রুত কিডনি দান করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন বিকাশ ও আশরাফের স্ত্রী।

হঠাৎ করে চলতি মাসের জানুয়ারিতে তারা ফোন পান আশরাফ ও বিকাশের চিকিৎসক শাহবাজ আহমেদের কাছ থেকে। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে কিডনি ম্যাচ না করলেও অন্যের স্বামীর সঙ্গে তাদের কিডনি ম্যাচ করেছে। এ ক্ষেত্রে চিকিৎসক দুজনকে জিজ্ঞেস করেন, দুই পরিবার দুই ধর্মের। একটি হিন্দু, অপরটি মুসলিম, এ নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা আছে কিনা? কিন্তু দুই পরিবারই বলেছে, ধর্ম নিয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই, তারা চান কিডনি দান করে তাদের স্বামীদের বাঁচিয়ে রাখতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

কিডনি দিয়ে একে অপরের স্বামীকে বাঁচালেন ভিন্ন ধর্মালম্বী দুই নারী

আপডেট সময় ১০:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১