ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ক্ষমতাবলে এ আদেশ জারি করেন।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ সময় পাঁচ বা ততোধিক লোকের জটলা, সমাবেশ, অস্ত্রবহন, ঘোরাঘুরি কিংবা মাইক বা হর্ন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের একাংশ ও অনুপ্রবেশকারীরা পৃথকভাবে একাধিক স্থানে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের উদ্যোগ নেয়। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় গ্রুপ মিছিল-পাল্টা মিছিল বের করে।

এ পরিস্থিতিতে সরেজমিন পরিদর্শন করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান কায়েতপাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৯:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১