ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে লাখ টাকা হাতিয়ে নিল তারা

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে ১ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে।

গ্রেফতাররা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জের খাউলিয়া এলাকার মো. দুলাল খানের ছেলে মো. আরিফ খান জয় (২৩), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার মো. আজাদের ছেলে মো. তারেক (২৩)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার মো. সাইদুর রহমান আজাদের ছেলে মো. মাসুম বিল্লাহর ঘরে গুপ্তধন আছে- এমন তথ্য জানায় জুয়েল নামে প্রতারক চক্রের এক সদস্য। গুপ্তধন তুলতে ভারত থেকে তান্ত্রিক ভাড়ার কথা বলে প্রথম দফায় গত ১৫ এপ্রিল এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে দ্বিতীয় দফায় ৩ সেপ্টেম্বর তান্ত্রিক নিয়ে আসার খরচ বাবদ পাঁচ হাজার বিকাশে নেয় জুয়েল।

১৭ সেপ্টেম্বর মাসুমের বাড়িতে আসেন তারা এবং মাসুমের ঘরের মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজতে থাকেন জুয়েল, আরিফ ও তারেক। শেষে তৃতীয় দফায় গুপ্তধন পরশপাথরসদৃশ স্বচ্ছ কাঁচের ওয়েট পেপার মাটির মধ্যে পুঁতে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে এবং সেটি পরিশোধিত করতে তারা সিঁদুর, রক্ত, সাপের মাথা ক্রয় করতে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় মাসুমের সন্দেহ হলে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তাদের আটকে রেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যায়। বাকি দুইজন আরিফ ও তারেক গ্রেফতার হয়।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গুপ্তধন-তান্ত্রিকের কথা বলে লাখ টাকা হাতিয়ে নিল তারা

আপডেট সময় ১১:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১