ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বারো থেকে সতেরো বছর বয়সীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, এবিষয়ে প্রধানমন্ত্রী এরই মধ্যে অনুমোদন দিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ১২ বছরের তদূর্ধ্বো বয়সীদের টিকার আওতায় আনা হবে।

মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে শনিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা কিভাবে দিব এবং কোথায় দিব এখন আমরা সেই পরিকল্পনা করছি। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। যেহেতু শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তাই শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গতকাল (শুক্রবার) আমাদের আরও ৫০ লাখ টিকা এসেছে। সাতদিন আগে এসেছে ৫৪ লাখ টিকা। আমরা প্রথমে শিক্ষার্থীদের টিকা দেব। পর্যায়ক্রমে এই বয়সী অন্যান্য শিশুদেরও টিকা দেয়া হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশসহ পৃথিবীর আটটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন বাদ দিয়েছে দেশটি। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি আমরা ডব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি।

পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১