ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও এক আরোহী।

শনিবার সকালে কুমিল্লা-নোয়াখালী সড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে হিমাচল পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল কবীর জানান, খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত

আপডেট সময় ০১:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১