ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএসের সাহারা প্রধান নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৃহত্তম সাহারা অংশের প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহরাবি ফ্রান্সের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন বলে দেশটির এমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার জানিয়েছেন।

সাহরাবির মৃত্যুকে ম্যাক্রোঁ সাহেল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের আরেকটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। সাহেল সাহারা মরুভূমিতে অবস্থিত ৩০ লাখ স্কয়ার ফুটব্যাপী একটি বিস্তৃত এলাকা। সেনেগালের পশ্চিমাঞ্চল থেকে সোমালিয়ার পূর্ব পর্যন্ত ওই এলাকা বিস্তৃত।

ম্যাক্রোঁ অবশ্য কখন সাহরাবিকে হত্যা করা হয়েছে তা জানাননি। এমনকি ওই অভিযানের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ব্যাপারে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি টুইটারে জানিয়েছেন, সাহারাবি ফ্রান্সের বারখান বাহিনীর একটি হামলায় মারা গেছেন। ফ্রান্সের এই বাহিনী সাহেল, মালি, নাইজার, চাদ ও বুর্কিনা ফাসোতে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

সাহরাবি ২০১৫ সালে বৃহত্তম সাহারাতে ইসলামিক স্টেট ইন গ্রেটার সাহারা (আইএসজিআই) গঠন করেন। ২০২০ সালে ফ্রান্সের মানবাধিকারকর্মীদের হত্যাসহ ওই অঞ্চলের সব হত্যাকাণ্ডের জন্য এই গোষ্ঠীকেই দায়ী করা হয়।

বিরোধপূর্ণ পশ্চিম সাহারায় ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন সাহরাবি।তিনি ছিলেন মরক্কোর স্বাধীনতাকামী পোলিসারিও ফ্রন্টের একজন সদস্য।

পরবর্তীতে আল কায়েদা ইসলামী মাগরিব শাখা একিউআইএমে যোগ দেন সাহরাবি। গত আগস্টেই সাহরাবি ব্যক্তিগতভাবে ফ্রান্সের ছয় মানবাধিকারকর্মী, তাদের নাইজেরিয়ার গাইড ও গাড়িচালককে হত্যার নির্দেশ দেন।২০১৯ সালে মালি ও নাইজারে বেশ কয়েকটি হামলার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইএসের সাহারা প্রধান নিহত

আপডেট সময় ০৮:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১