ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে সিরাজুল ইসলাম (২৪) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সাভারের ভাগলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আট মাস আগে তিনি আনসার বাহিনীতে যোগ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিরাজুল ইসলাম শনিবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন। রোববার সকালে হাসপাতাল কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেওয়া হয়। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আমজাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাবে না।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭