ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাস দমন নিয়ে বুশকে তুলোধোনা ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সন্ত্রাস দমন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার এক ই-মেইলে তার পূর্বসূরি বুশকে আক্রমণ করে ট্রাম্প বলেন, সন্ত্রাস দমন নিয়ে লেকচার দেওয়া বুশের জন্য মানায় না। এ বিষয়ে কাউকে উপদেশ দেওয়াও অন্তত তার সাজে না।

এর আগে গত ১১ সেপ্টেমবর দেশটির পেনসিলভানিয়ায় ‘নাইন-ইলেভেন’-এর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বুশ।

বুশ সেই স্মরণসভায় আমেরিকার বাইরের উগ্রবাদীদের সঙ্গে দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা উগ্রপন্থিদের তুলনা করেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যোগ দেওয়া উগ্রপন্থি ও বাইরের দেশের উগ্রবাদীদের চেতনা এক বলে মন্তব্য করেন তিনি।

বুশের দেওয়া এ বক্তব্যের জন্য তাকে তুলোধোনা করেন ট্রাম্প। ই-মেইলে ট্রাম্প বলেন, ‘উগ্রবাদ নিয়ে জর্জ বুশের বক্তৃতা দেখতে হচ্ছে আমাদের!

বুশই আমেরিকাকে আফগানিস্তান ও মরুর দেশগুলোতে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন। তিনি সেসব যুদ্ধে হেরেছেন! এখন সেই বুশই বলছেন, আমেরিকার ডানপন্থি লোকজন বাইরের উগ্রবাদীদের চেয়ে ভয়ঙ্কর!

ট্রাম্প বলেন, ‘যুদ্ধে বুশ ট্রিলিয়ন ডলার ব্যয় কেন করেছিলেন? এ অর্থ ব্যয়ই লাখো মানুষের মৃত্যুর কারণ।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বুশ। এ হামলার জেরে তার নির্দেশে আফগানিস্তানসহ একাধিক দেশে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ত্রাস দমন নিয়ে বুশকে তুলোধোনা ট্রাম্পের

আপডেট সময় ০৬:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১