ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আকাশে গুলি ছুড়ে উদযাপন, কাবুলে নিহত ১৭

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেওয়ার আনন্দে কাবুলের আকাশে গুলি ছুড়ে উদযাপন করেছে তালেবান যোদ্ধারা। এতে গুলিবিদ্ধ হয়ে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন।

শনিবার আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এ ঘটনার পর বাতাসে গুলি ছুড়ে বিজয়োল্লাস না করতে আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

শুক্রবার রাতে তালেবানবিরোধীদের শেষ ঘাঁটি পাঞ্জশির প্রদেশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তালেবান। এ খবরে কাবুলের বিভিন্ন স্থানে ‘আকাশের দিকে’ গুলি ছুড়ে বিজয়োল্লাস করে সংগঠনটির যোদ্ধারা। এর পরপরই শহরের হাসপাতালগুলোতে দলে দলে গুলিবিদ্ধ মানুষ আসতে শুরু করেন।

শুক্রবার রাতেই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সে করে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতালগুলো জানিয়েছে, তাদের কাছে এ পর্যন্ত আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া মরদেহ এসেছে ১৭টি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটে বলেন, বাতাসে গুলি করা এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে আল্লাহকে ধন্যবাদ দিন। অস্ত্র-গোলাবারুদ আপনাদের হাতে, সেগুলো নষ্ট করার অধিকার কারো নেই। গুলিতে সাধারণ মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি, তাই অযথা গুলি করবেন না।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৮ কিলোমিটার দূরে পাঞ্জশির উপত্যকা। এলাকাটি উঁচু-নিচু পাহাড়ি ও দুর্গম হওয়ায় অনেকটা সুবিধাজনক স্থানে ছিল তালেবান প্রতিরোধ গোষ্ঠী। উপত্যকাটিতে ঢোকার রাস্তা খুবই সরু। সেখানে কয়েক হাজার তালেবান বিরোধী যোদ্ধা অবস্থান করছিল।

ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। যদিও এ দাবি অস্বীকার করেছে বিরোধীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আকাশে গুলি ছুড়ে উদযাপন, কাবুলে নিহত ১৭

আপডেট সময় ০৬:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১