ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিন্তা নেই তামিম–সৌম্যকে নিয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বেনোনিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের সকালটাই দুঃসংবাদ নিয়ে এল বাংলাদেশের জন্য। দ্রুত এক রান নিতে গিয়ে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। মাত্র ৫ রানেই ড্রেসিংরুমে ফিরে আসতে বাধ্য হন তিনি। কাল চোট পেয়েছেন সৌম্য সরকার। দুই বাঁহাতি ওপেনারকে ছাড়াই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে বাংলাদেশ।

তামিম-সৌম্যর চোট নিয়ে দুদিন অবশ্য বেশ ‘লুকোছাপা’ করেছে টিম ম্যানেজমেন্ট। তবে আজ ম্যাচ শেষে দলের ফিজিও থিহান চন্দ্রমোহন যা বললেন, তাতে উদ্বেগ প্রশমিত হতেই পারে। চন্দ্রমোহনের আশা, পচেফ্স্ট্রুমে প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন দুই ওপেনার, ‘ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পেয়েছে তামিম। এই সপ্তাহে সে অনুশীলন শুরু করবে। আশা করি তাকে টেস্টে পাওয়া যাবে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছে সৌম্য। সাবধানতার জন্য তাকে মাঠের বাইরে রাখা হয়েছে। এই সপ্তাহে ও অনুশীলন শুরু করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিন্তা নেই তামিম–সৌম্যকে নিয়ে

আপডেট সময় ০১:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭