ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘আইডা’র আঘাতে লণ্ডভণ্ড লুইজিয়ানা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে রবিবার আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। ক্ষতবিক্ষত লুইজিয়ানায় উদ্ধারকারীরা তাদের অভিযান শুরু করেছে। ঝড়ের আঘাতে এরইমধ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যার পানিতে আটকা পড়েছে লোকজন। উড়ে গেছে ঘরের ছাদ।

লুইজিয়ানা জুড়ে ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। নিউ অরলিন্স এখনও ডুবে আছে অন্ধকারে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হচেছ।

ফুটেজে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। বাড়িঘরের ছাদ উড়ে যেতে দেখা গেছে বিভিন্ন ছবিতে। লুইজিয়ানার স্থানীয় এক ব্যক্তি বলেন, আমার জানালার কাচ ভেঙে গেছে। ছাদের কিছু টাইলস রাস্তায় ভেঙে পড়েছে। ফলে ভেতরে পানি ঢুকছে। লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ার্ড বলেছেন, ক্ষতি সত্যিই ভয়ানক।

প্রেসিডেন্ট জো বাইডেন লুইজিয়ানা ও মিসিসিপিতে বড় ধরনের দুর্যোগ ঘোষণা করেছেন। ইতোমধ্যে সেখানে ফেডারেল সহায়তা দেয়ার কথাও জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

‘আইডা’র আঘাতে লণ্ডভণ্ড লুইজিয়ানা

আপডেট সময় ০৬:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১