ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অবৈধ দখল উচ্ছেদে নোটিশ নয়, সরাসরি বুলডোজার’: মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক:  

‘অবৈধ দখল উচ্ছেদে কোনো নোটিশ নয়, সরাসরি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। ’

রাজধানীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে আবারও এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, অবৈধ দখলদারদের ডিএনসিসির পক্ষ থেকে কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছেন তাদের আন্তরিক ধন্যবাদ।

মেয়র আতিক বলেন, সবার সহযোগিতায় রাস্তাসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে।

রাস্তা কারও একার জন্য নয়, সবার ব্যবহারের জন্য। তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তাদের নিজ দায়িত্বে দখল ছেড়ে দিতে আহ্বান জানান মেয়র।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাউন্সিলর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘অবৈধ দখল উচ্ছেদে নোটিশ নয়, সরাসরি বুলডোজার’: মেয়র আতিক

আপডেট সময় ০৭:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১