ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্ক এখনও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এখনও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায় তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এই আগ্রহের কথা জানিয়েছেন।

গত রোববার তালেবান কাবুল দখলের আগেও তুরস্ক ‘হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর’ এর নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছিল। তবে তালেবান বিমানবন্দরে নিরাপত্তা দিতে তুরস্কের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছিল।

আফগানিস্তানে কর্মরত পশ্চিমা কূটনীতিক ও কর্মীদেরকে নিরাপদে দেশটি থেকে বের করে নেওয়ার প্রধান রুট হচ্ছে কাবুল বিমানবন্দর। কাবুলে কূটনৈতিক কর্মকাণ্ড চালু রাখার জন্য এই বিমানবন্দরের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

এক টেলিভিশন সাক্ষাৎকার এরদোগান বলেন, বিমানবন্দরের নিরপত্তা দিতে আমরা এখনও প্রস্তুত। তিনি বলেন, আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় আমাদের সামনে নতুন ছবি ভেসে উঠছে। এই নতুন বাস্তবতার আলোকে তুরস্ক নতুন পরিকল্পনা করছে। এর জন্য তালেবান নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত বলেও মন্তব্য করেন।

এরদোগান বলেন, যেকোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। তবে তারা (তালেবান নেতারা) তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে খুবই সংবেদনশীল।

সমগ্র আফগানিস্তান দখলের পর তালেবান বহিরাগত দেশের হাতে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ছেড়ে দেবে কী না তা বলা যাচ্ছে না।

তালেবান কাবুল দখলের পর রাজধানী শহরের বিমানবন্দরটিতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালিয়ে যেতে বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ছেন। এখন পর্যন্ত বিমানবন্দরটির বিভিন্ন গেটে ভিড় করছে শত শত মানুষ। অনেকে নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনারা এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর রক্ষণাবেক্ষণ করছেন। বৃহস্পতিবার বাইডেন বলেছেন, আমেরিকার সকল নাগরিক আফগানিস্তান থেকে বের না হওয়া পর্যন্ত তাদের সেনারা কাবুলে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্ক এখনও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায়

আপডেট সময় ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১