ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিজেপির শ্রাবন্তী কি তবে তৃণমূলে ভিড়তে যাচ্ছেন?

আকাশ বিনোদন ডেস্ক : 

ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডে কিছুদিন ধরে রাজনৈতিক দলবদলের হাওয়া। গত মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই এমনটা হয়ে আসছে। কেউ সরে যাচ্ছেন রাজনীতির ময়দান থেকে, কেউ দলবদলের পথে হাঁটছেন, কেউ কেউ আবার রয়েছেন দোলাচলে। এই তালিকায় অন্যতম নাম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

গত ১৩ আগস্ট ছিল এই নায়িকার জন্মদিন। বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা বার্তা পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছা পত্র ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লেখেন, এটাই তার জন্মদিনের সেরা উপহার। সেখান থেকেই জল্পনা শুরু, তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

বিষয়টি নিয়ে শ্রাবন্তী গণমাধ্যমকে জানান, ‘ভবিষ্যতে কী হবে তা কেউ বলতে পারে না। ভবিষ্যৎ আমি জানি না। মুখ্যমন্ত্রী আমাকে প্রতি বছরই জন্মদিনের শুভেচ্ছা জানান। দিদির শুভেচ্ছা আর আশীর্বাদ আমার চলার পথের পাথেয়।’ অর্থাৎ, সরাসরি দলবদলের কথা না বললেও ভবিষ্যতে দলবদল করতে পারেন, সে কথাও অস্বীকার করেননি অভিনেত্রী।

গত মার্চে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। তার আগে তৃণমূলের বিভিন্ন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছে তাকে। তাই শ্রাবন্তীর হঠাৎ বিজেপিতে যোগদান কিছুটা অবাকই করেছিল সবাইকে। এরপর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান অভিনেত্রী। তবে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরে যান।

কিন্তু পরাজিত হওয়ার পরও বেহালাবাসীর পাশেই থাকতে চান বলে জানিয়েছিলেন অভিনেত্রী। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতার শুভেচ্ছাবার্তাকে জন্মদিনের সেরা উপহার আখ্যা দিয়ে এবং তার অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের কথা বলে, তৃণমূলে যোগদানের বিতর্ক নিজেই উসকে দিয়েছেন শ্রাবন্তী। এখন ভবিষ্যতে কী হয়, সেটাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

বিজেপির শ্রাবন্তী কি তবে তৃণমূলে ভিড়তে যাচ্ছেন?

আপডেট সময় ১১:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১