ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

সেপ্টেম্বরে নয়, চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত!

আকাশ বিনোদন ডেস্ক :  

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান মা হতে যাচ্ছেন-এ খবর সবার জানা। তবে এবার জানা গেল সেপ্টেম্বরে নয় চলতি মাসেই মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়। খবরে বলা হয়, চিকিৎসকরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নুসরাতের ডেলিভারির তারিখ দিলেও তা এগিয়েছে। চলতি মাস, অর্থাৎ আগস্টের শেষের যেকোনও সময় নতুন অতিথি আসতে পারে। কবে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী? সেই খবরের প্রহর গুনছে টলিউড।

ঠিক কবে হাসপাতালে যাবেন নুসরাত? এ নিয়েও কল্পনার শেষ নেই। কলকাতার সংবাদমাধ্যমগুলো তার বাড়ির সামনে কড়া নজরদারি রেখেছে বলেও জানা গেছে।

মা হওয়ার খবর গোপন রাখতে চাইলেও পারেননি নুসরাত। চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে নুসরাতের পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। তখনই প্রথম নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। যদিও এর কয়েক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নুসরাত নিজেই। এরপর এক ফেসবুক লাইভেও প্রেগন্যান্সি নিয়ে মুখ খুলেন। কিন্তু এ সন্তানের বাবা কে, তা নিয়ে মুখ খুলেননি এ অভিনেত্রী।

গুঞ্জন রয়েছে, স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর অভিনেতার যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। তারা দুজন নাকি এক বাসায় থাকেন, একসঙ্গে ঘুরতেও দেখা যায়। শোনা যায়, নুসরাতের এ সন্তানের বাবাও নাকি হতে যাচ্ছে যশ দাশগুপ্ত! যদিও যশকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

সেপ্টেম্বরে নয়, চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত!

আপডেট সময় ১১:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১