ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জার্মান ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার আর নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জার্মান ফুটবলের কিংবদন্তি, ১৯৭৪ বিশ্বকাপ জয়ী তারকা গার্ড মুলার আর নেই। রোববার সকালে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৭৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

বুন্দেসলিগায় তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আর নেই। ৭৫ বছর বয়সে চলে গেলেন তিনি।

১৯৪৫ সালের ৩ নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্ম মুলারের। দেশের হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬৮টি গোল করেন। ৭৪টি ইউরোপিয়ান ম্যাচে ৬৬ গোল আর ৪২৭টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫ গোলের কীর্তি গড়েন সাবেক এই স্ট্রাইকার।

১৯৭২ সালে এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ডটি অক্ষত ছিল ৪০ বছর। যা ২০১২ সালে ভেঙে দেন লিওনেল মেসি। দুটি বিশ্বকাপ খেলে ১৪টি গোল করেন তিনি। সেই রেকর্ড অক্ষত ছিল দীর্ঘ ৩২ বছর। ২০০৬ বিশ্বকাপে তাকে ছাড়িয়ে যান রোনালদো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

জার্মান ফুটবলের কিংবদন্তি গার্ড মুলার আর নেই

আপডেট সময় ০৭:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১