ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

এশিয়ার সুন্দরী প্রতিযোগীতায় বাংলাদেশি মারজানা চৌধুরী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশি-আমেরিকান মারজানা চৌধুরী। তিনি চলতি বছরের ‘মিস বাংলাদেশ’ এবং নিউইয়র্কে বসবাসরত সিলেটের মনসুর চৌধুরী এবং আয়েশা চৌধুরীর কন্যা। আগামী নভেম্বরে এটি অনুষ্ঠিত হবে। খবর এনআরবি নিউজ।

যুক্তরাষ্ট্রে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার উদ্যোক্তা ও ন্যাশনাল ডাইরেক্টর হিয়াম হাফিজউদ্দিন জানিয়েছেন, ‘২০১৫ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশনের পর মারজানা এখন কাজ করছেন ব্ল্যাকরকে। গত আগস্টে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’য় অংশ নিয়ে তিনি সেরা ১৬ হওয়ার গৌরব অর্জন করেন।

এ প্রতিযোগিতার সাইডলাইনে তিনি আরও দুটি অ্যাওয়ার্ড লাভে সক্ষম হন। সিলেটে জন্মগ্রহণের পর মা-বাবা এবং দুই বোনের সঙ্গে মারজানা যুক্তরাষ্ট্রে এসেছেন। ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’-এ অংশগ্রহণের সময় মারজানা বাংলাদেশি সংস্কৃতিকেই উপস্থাপন করবেন এবং জয়ী হতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করবেন বলে জানান।

উল্লেখ্য, এশিয়া মহাদেশে সবচেয়ে পুরনো এই প্রতিযোগিতা শুরু হয়েছে ১৯৬৮ সালে এবং তা এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনের ম্যানিলায় এর সদর দফতর। এবারের প্রতিযোগিতা নভেম্বরের ১৭ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে। ২০১৬ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত সেরা এশিয়ান সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন নেদারল্যান্ডসের টেসা লি কং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

এশিয়ার সুন্দরী প্রতিযোগীতায় বাংলাদেশি মারজানা চৌধুরী

আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭