ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:

বাহরাইনের রাজার কূটনৈতিক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম।

সাক্ষাতে রাষ্ট্রদূত করোনা মহামারী কালে বাহরাইনের রাজার সাধারণ ক্ষমা ঘোষণাসহ বিভিন্ন মানবিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টাকে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ফিরিয়ে নিতে রাজার সদয় বিবেচনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তিনি মুজিববর্ষ উপলক্ষে কূটনৈতিক উপদেষ্টাকে কোমেমোরেটিভ স্ট্যাম্প মুদ্রণের প্রস্তাব রাখেন। কূটনৈতিক উপদেষ্টা এ বিষয়ে তার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও বছরের শেষে বাংলাদেশে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে বাহরাইনের অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ১০:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১