ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুঃসময়ে ভারত আমাদের পাশেই থাকে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ’৭১-এ ভারত আমাদের পাশে ছিল এখনো আছে। যেকোনো দুঃসময়ে ভারত আমাদের সঙ্গেই থাকে।‘ আজ বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালংয়ে ভারত সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারত যেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করে তাদের নাগরিকদের ফেরত নিয়ে যেতে। মিয়ানমার সরকারের মনোভাব গতিবিধি আমরা এখনো পরিষ্কার বুঝতে পারছি না। তবে বিশ্ব জনমত জোরদার হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক, তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আমরা খুব আশাবাদী। কারণ জাতিসংঘে বিশ্ব নেতাদের বক্তব্য শুনে আমরা খুব আশাবাদী।’

আগামী কাল থেকে সেনাবাহিনী এসব এলাকায় কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অরুন্ধতী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুঃসময়ে ভারত আমাদের পাশেই থাকে: ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭