ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী

তিন উপায়ে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তিন উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ শান্তি পরিষদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিন উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। প্রথমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির উদ্যোগ, কূটনৈতিক উদ্যোগ ও গণমাধ্যমের উদ্যোগ। আর এগুলো হবে বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায়।

মন্ত্রী বলেন, রাখাইনে জাতিগত নিপীড়ন ও গণহত্যার মতো বর্বরোচিত অপরাধ সংঘটিত হচ্ছে। এর স্থায়ী সমাধান করে শান্তি চাইলে শরণার্থীদের ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব দিতে হবে। ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করতে হবে। পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মিয়ানমারের অং সান সুচির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মিয়ানমারের অং সান সুচি উভয়েই সাম্প্রদায়িকতার পথ বেছে নিয়েছেন। সুচি ও খালেদা উভয়েই হিংসার পথের যাত্রী। তারা দুজনই অসাম্প্রদায়িকতার পথ ছেড়ে সাম্প্রদায়িকতার পথে নিজেদের নিয়ে গেছেন।

‘সবার জন্য শান্তি : সবার জন্য সম্মান; নিরাপত্তা এবং মর্যাদা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নাহিদের আগুনে বোলিংয়ে মুগ্ধ টেইট

তিন উপায়ে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে: ইনু

আপডেট সময় ১২:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭