ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৮ বছরের জন্য নিষিদ্ধ পেসার সোতসোবে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লোয়নবো সোতসোবেকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট রাম স্লামে ম্যাচ পাতানোর দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ হলেন দেশটির বাঁ-হাতি এই বোলার। এক সময় ওয়ানডে ক্রিকেটে এক নম্বর র‌্যাঙ্কধারী বোলার ছিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে থরথর করে কাঁপতো বিশ্বের তাবৎ ব্যাটসম্যান।

সিএসএর অ্যান্টি করাপশন ইউনিটের বিচারক বার্নার্ড এনগোপির আদালতে সর্বশেষ অভিযুক্ত ক্রিকেটার ছিলেন সোতসোবে। সোতসোবে এ নিয়ে সপ্তম ক্রিকেটার, যাকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অ্যান্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাকি ছয়জন হলেন গুলাম বদি, আলভিরো পিটারসেন, থামি সোলোকেলি, জিন সায়েমস, পুমেলেলা মাতসিকুই এবং এথি এমবালাতি। এই ছয় জনের বিপক্ষে ২ থেকে ২০ বছর মেয়াদের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছে।

বিচারক বার্নার্ড এনগোপি বলেছেন, ‘তদন্তকারী দল তাদের দীর্ঘ তদন্ত কার্যক্রম শেষ করে এনেছে। আমি সন্তুষ্ট যে সব অপরাধী বিচারের আওতায় আনা হয়েছে। আমরা বিশ্বাস করি এ বিষয়টা ইতিমধ্যেই শেষ করে আনা হয়েছে।’ মোট ১০টি অভিযোগ আনা হয়েছে সোতসোবের নামে। সবগুলোই স্বীকার করে নিয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে, একটি ম্যাচ পাতিয়েছেন তিনি। এছাড়া ফিক্সিং সম্পর্কে তার কাছে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো তিনি সরবরাহ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

৮ বছরের জন্য নিষিদ্ধ পেসার সোতসোবে

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭