ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য নেয়া রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেডক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর। তিনি বলেন, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। এ ছাড়া আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের লাশ এখনো রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

আপডেট সময় ০৩:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭