ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু গৃহকর্মীকে নির্যাতন, সেই দম্পতি রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তোপখানা রোড এলাকার একটি বাসায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্তা মো. তানভির আহসান ও তার স্ত্রী আইনজীবী নাহিদ জাহান আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

আজ আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ জুলাই রাজধানীর তোপখানা রোডের এক বাসিন্দা তার পাশের বাসায় গৃহকর্মী সুইটিকে নির্যাতনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থার আর্জি জানান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে এবং নির্যাতনের অভিযোগে গৃহকর্তা তানভীর আহসান ও তার স্ত্রী নাহিদ জাহানকে গ্রেপ্তার করে।

পরে ৫ জুলাই ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া বাদী হয়ে তানভীর আহসান ও তার স্ত্রী নাহিদ জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় ওই মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু গৃহকর্মীকে নির্যাতন, সেই দম্পতি রিমান্ডে

আপডেট সময় ০৫:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১