ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৈরাজ্য ও লুটপাট পূর্বপরিকল্পিত: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, তার দেশের সাম্প্রতিক সপ্তাহব্যাপী সহিংসতা ও লুটপাট ছিল ‘পূর্বপরিকল্পিত’।

তিনি শুক্রবার ওই সহিংসতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত কাওয়াজুল-ন্যাটাল প্রদেশ সফরে গিয়ে এ মন্তব্য করেন।

সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জ্যাকম জুমাকে আদালত জেলে পাঠানোর নির্দেশ দিলে দেশজুড়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শত শত দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।

প্রেসিডেন্ট রামাফোসা বলেন, “এসব সহিংসতা ও লুটপাট পেছন থেকে উসকে দেওয়া হয়েছে। কিছু সুনির্দিষ্ট ব্যক্তি এসবের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।”

অবশ্য তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি কিংবা কোনও বিদেশি শক্তির ইন্ধন থাকারও ইঙ্গিত দেননি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, “আমরা তাদের বেশ কয়েকজনকে শনাক্ত করেছি। আমরা দেশে কোনো অবস্থায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সহ্য করব না।”

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সরকার ঘোষণা করেছিল, সাম্প্রতিক গোলযোগে উসকানি দেওয়ার দায়ে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং আরো ১১ জনকে নজরদারিতে রাখা হয়েছে।

গত ৮ জুলাই সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাগারে পাঠানোর পর দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য শুরু হয়। পরবর্তীতে এসব সহিংসতায় দৃশ্যত দেশটিতে দারিদ্র ও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। গত দেড় বছর ধরে করোনাভাইরাসের প্রকোপে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নৈরাজ্য ও লুটপাট পূর্বপরিকল্পিত: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৫:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১