ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬০ বার গ্রেফতারেও দমেননি ফিলিস্তিনের যে সাহসী নারী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতিবাদ জানাতে গিয়ে কয়েক সপ্তাহ আগে ইসরাইলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি।

তবে, আল-আকসার জন্য একবার আর দুইবার গ্রেফতার হননি ফিলিস্তিনের এই বীর নারী। এ পর্যন্ত ৬০ বার ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করেও তাকে দমাতে পারেনি। খবর আরব নিউজের।

কট্টরপন্থি ও বর্ণবাদী উগ্রবাদী ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন ‘মুরাবিতাত’ এর নের্তৃত্ব দিচ্ছেন এ অদম্য সাহসী নারী।

দখলদার ইসরাইলের কাছে মূর্তিমান আতঙ্ক এ বীর ফিলিস্তিনি নারী। ইসরাইলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদি হালাওয়ানিকে।

বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরাইল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরাইল সরকার। তার সঙ্গে আরেক অদম্য ফিলিস্তিনি নারী খাদিজা খুইজও আর-আকসাকে মুক্ত করার আন্দোলনে গিয়ে ২৮ বার গ্রেফতার হয়েছেন ইসরাইলি বাহিনীর হাতে।

আটকের পর এসব মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরাইলি বাহিনী।

ইসরাইল সেনারা যখন-তখন জুতা পরে এবং অস্ত্র নিয়ে পবিত্র আল-আকসায় প্রবেশ করায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনি এসব নারীরা। পুরুষদের পাশাপাশি তারাও কঠোর আন্দোলনে শরিক হন।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধেও সোচ্চার এসব নারী আন্দোলনকারীরা। ইসরাইলি বাহিনীর গ্রেফতার ও নির্যাতন উপেক্ষা করেই বছরের পর বছর ধরে দেশ মাতৃকা ও পবিত্র আল-আকসার জন্য লড়ে যাচ্ছেন বীর এসব ফিলিস্তিনি নারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬০ বার গ্রেফতারেও দমেননি ফিলিস্তিনের যে সাহসী নারী

আপডেট সময় ০১:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১