ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

রিশালের উজিরপুরে চুরির অপবাদ দিয়ে শফিক খান নামে ১৪ বছরের এক কিশোরকে ডেকে নিয়ে ভরা মজলিশে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় কিশোরের মা রেহেনা বেগম থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

নির্যাতনের শিকার কিশোর ও তার পরিবার জানায়, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগিহাটি গ্রামের বাসিন্দা বেল্লাল মোল্লা তার ভাই জলিল মোল্লা, জহুরুল হাওলাদার, ইসমাইল হাওলাদারসহ কয়েকজন মিলে গত ১৪ জুলাই বিকেলে কিশোর শফিককে নিয়ে যায়। পরে প্রকাশ্যে চুরির অপবাদ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে শফিককে। এসময় শফিকের মা সেখানে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের ঘটনার কয়েকদিন পূর্বে বেল্লাল মোল্লার ঘর থেকে ১ হাজার টাকা খোয়া যায়। এরপর গ্রাম্য ফকিরের বুদ্ধিতে কথিত বাটি চালান ও চাল পড়া দিয়ে পূর্ব শত্রুতার জন্যই শফিককে প্রকাশ্যে মারধর করা হয়। ছেলেক বাঁচাতে গেলে হামলাকারীরা শফিকের মা রেহেনা বেগমকেও মারধর করে।

এরপর রেহেনা বেগম বাদী হয়ে ১৫ জুলাই উজিরপুর মডেল থানায় অভিযোগ জানান। তিনি জানান, স্বামী কালাম খানের মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। তার ওপর প্রভাবশালীদের ক্ষমতার দাপটে টিকে থাকাটাই কঠিন। এখন চুরির অপবাদ দিয়ে পিটিয়ে তার ছেলেকে আহত করা হয়েছে। আর প্রতিবাদ জানাতে গিয়ে তিনিও মারধরের শিকার হয়েছেন।

আর মামলা দায়েরের পর ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে নির্যাতনকারীরা। বড় ছেলের চোখ তুলে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১