ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারিনার বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে। একটি খ্রিস্টান ধর্মীয় সংগঠনের পক্ষ এই অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি মাতৃত্বের সফর নিয়ে একটি বই লিখেছেন কারিনা। বইটির নাম দিয়েছেন ‘প্রেগন্যান্সি বাইবেল’! আর এতেই বেঁধেছে বিপত্তি। বইটির কাভার সামনে আনতেই তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনে খ্রিষ্টান সম্প্রদায়। ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ জুড়ে থাকায় তা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর বলে দাবি করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, মহারাষ্ট্রের বীড শহরে কারিনা ও আরও দু’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই।

আলফা ওমেগা খ্রিষ্টান মহাসঙ্ঘের সভাপতি আশিস শিন্দে বীডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রতিলিপিতে বলা হয়েছে, করিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ জুড়ে থাকায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃতভাবে কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে কারিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারিনার বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

আপডেট সময় ১০:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১