ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দুই এমপি’ সুষ্ঠু ভোট অনুষ্ঠানে অন্যতম বাধা: ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর। এছাড়া বুধবার বিকালে সংলাপে অংশ নেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।

সংলাপ শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘দুই এমপি’ সুষ্ঠু ভোট অনুষ্ঠানে অন্যতম বাধা। একটা ‘মানি পাওয়ার (অর্থের দাপট)’ আর অন্যটি ‘মাসল পাওয়ার (পেশিশক্তি)’। এ ‘দুই এমপি’র জন্য দেশের সংসদীয় গণতন্ত্র ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন যে সরকার থাকবে ও যে প্রশাসন থাকবে তাদের নিরপেক্ষ থাকতে হবে। এছাড়া আমরা কমিশনকে বলেছি, যেন আইনের সঠিক প্রয়োগ ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়।

তিনি আরো বলেন, দুই এমপি আমাদের গণতন্ত্রকে যে আঘাত দিয়েছে তা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছি ৪৬ বছর। দুই এমপি থেকে জনগণ তাদের ভোটাধিকার বাঁচাতে চায়। কিভাবে দুই এমপি থেকে বাঁচা যাবে সেজন্যে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সংলাপে কমিশনের কাছে ২২ দফা প্রস্তাব তুলে ধরেছে দলটি। গণফোরামের ১০ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। দুই ঘণ্টাব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ কমিশনাররা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘দুই এমপি’ সুষ্ঠু ভোট অনুষ্ঠানে অন্যতম বাধা: ড. কামাল

আপডেট সময় ১১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭