ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবার সামনে ভাসতে ভাসতে তলিয়ে গেল ইমন

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসল করতে গিয়ে ঝাঁপ দিয়ে অচেতন অবস্থায় সবার সামনেই ভেসে গেল ইমন আলী নামে এক কলেজছাত্র। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটার পর বুধবার বিকাল সোয়া ৩টার দিকে ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

নিহত ইমন উপজেলার হলুদঘর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর পঙ্গু নিকেতনের বিজনেস ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, ইমন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বারনই নদীতে এলাকার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ঝাঁপ দেন। এক পর্যায়ে ঝাঁপ দেয়ার সঙ্গে সঙ্গেই অচেতন অবস্থায় প্রথমে ভেসে উঠেন। পরে নদীর পানিতে তলিয়ে যান।

বিকালে পরিবারের সদস্যরা ইমনকে খুঁজতে খুঁজতে নদীর ধারে তার সাইকেল ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করে। পরে তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে তারা একসঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল।

সারারাতও ইমনের সন্ধান না পাওয়ায় বুধবার সকাল থেকে এলাকাবাসীকে নিয়ে ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরিরা নদীর ভাটির দিকে নৌকা নিয়ে অনুসন্ধান শুরু করে। পরে বিকালে তার লাশ পাওয়া যায়।

একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগলের মতো বিলাপ করছেন কৃষক সিরাজুল ইসলাম।

সবার সামনেই কলেজছাত্র ইমন কীভাবে আস্তে আস্তে পানিতে তলিয়ে যায় কেউ খেয়াল করেনি এমন ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সবার সামনে ভাসতে ভাসতে তলিয়ে গেল ইমন

আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১