ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন, যা বললেন টলিউড নির্মাতা

আকাশ বিনোদন ডেস্ক :

কলকাতার ছবিতে বাংলাদেশি মডেল-অভিনেত্রী মিথিলার কাজ করার গুঞ্জন ছড়িয়েছে। তবে মিথিলা কিংবা ছবির পরিচালক রাজর্ষি দে কেউ বিষয়টি নিশ্চিত করেননি। রাজর্ষি দে ২০২০-র নভেম্বরে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির শ্যুটিং শেষ করেছেন। খবর সত্যি হলে তার আগামী ছবির বিষয় শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’। সম্ভবত লেডি ম্যাকবেথ রাজর্ষির আগামী ছবিতে বেশি গুরুত্ব পাবে। টলিপাড়া সূত্রে খবর, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

এ বিষয়ে রাজর্ষি জানিয়েছেন, ‘পুরোটাই গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। মহামারী করোনা ও লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।’

গুঞ্জনের বিষয়ে গণমাধ্যমকে মিথিলা জানিয়েছেন, ‘কলকাতার তিনজন পরিচালক যোগাযোগ করেছেন। কন্ট্রাক্ট সাইন করলেই বিস্তারিত জানাব। গত বছরই কলকাতার সিনেমায় কাজ করার কথা ছিল। শুটিং শুরু হয়েও শেষ মুহূর্তে হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন, যা বললেন টলিউড নির্মাতা

আপডেট সময় ১১:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১