ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোপার শেষ আটে থাকছে না অতিরিক্ত ৩০ মিনিট

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোপা আমেরিকার নকআউট পর্বের খেলা শুরুর আগে কিছু নিয়মে বদল আনা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে, নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না।

সর্বশেষ ২০১৫ ও ২০১৬ সালের আসরের নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিট খেলার সুযোগ বাতিল করা হয়েছিল। এবার সেই পুরনো নিয়মে ফিরে গেল লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর। অর্থাৎ ম্যাচ অমিমাংসিত থাকলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলার সুযোগ না দিয়ে সরাসরি পেনাল্টি শ্যুটআউট শুরু হবে।

তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে। অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়াবে। এর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় একই নিয়ম থাকলেও কিছুটা বদল ছিল। তবে সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে অতিরিক্ত ত্রিশ মিনিট দেওয়া হতো।

বাংলাদেশ সময় আজ শুক্রবার দিবাগত রাত ৩টায় পেরু-প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকার শেষ আটের লড়াই। এরপর বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

কোপার শেষ আটে থাকছে না অতিরিক্ত ৩০ মিনিট

আপডেট সময় ০৮:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১