ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বুস্টার গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান, এক রাউন্ড গুলি, তিনটি সুইচ গিয়ার, একটি প্লাস্টিকের বাট যুক্ত চাকু, একটি ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি কাঠের হ্যামার, একটি করাত, দুইটি হকস্টিক, ২৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৫ পুরিয়া গাঁজা, দুই ক্যান বিয়ার, একটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র ও নগদ এক হাজার ২৩০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-গ্যাং লিডার মো. শাওন ওরফে বুস্টার শাওন, মো. রবিন ওরফে পচা রবিন, শাওন ওরফে চিকু শাওন ওরফে হকি শাওন, মো. তাজল, মো. আলী আজগর, মো. রিয়াজ ও মো. আনোয়ার।

র‌্যাব-১০ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ স্থানীয় বুস্টার গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, এই সংঘবদ্ধ অপরাধীরা স্থানীয় বুস্টার গ্যাংয়ের সদস্য। তারা সবসময় একত্রে ইয়াবা, গাজা, বিয়ার, মদসহ নানা ধরনের মাদক সেবন করে। তারা প্রায়ই নিজেদের মধ্যে পার্টি করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মারামারিতে লিপ্ত হতো। এছাড়া তারা বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা ছিনতাই করতো।

গ্রেপ্তারকৃত বুস্টার গ্যাংয়ের অপরাধীরা স্বীকার করে যে, তারা ডাকাতি বা ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারির সাথে জড়িত। এছাড়াও স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাই ওভারের উপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারন মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টিসহ ছিনতাই, রাহাজানি ইত্যাদির সাথে জড়িত ছিল।

তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

বুস্টার গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১