ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার ভয়ঙ্কর প্রজাতি ‘ডেল্টা প্লাস’ ১০ দেশে শনাক্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারত-যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের অন্তত ১০টি দেশে করোনার ‘ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে।

গবেষকরা বলছেন, উচ্চ সংক্রমণশীল ভারতীয় করোনা প্রজাতির বিস্তার ঠেকাতে ব্যবস্থা নেওয়ায় এটি রূপ পাল্টেছে। যার বৈজ্ঞানিক নাম- B.1.617.2.1।

মঙ্গলবারই ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে কমপক্ষে ২২ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। মোদি সরকার একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ঘোষণা করেছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, ভারত ছাড়াও আরও ৯টি দেশে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।

ডেল্টা ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। গবেষকরা এখনো ভ্যারিয়েন্টটির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। এর সংক্রমণে করোনার চেনা উপসর্গ দেখা যাচ্ছে না মানব শরীরে, যাতে উদ্বিগ্ন চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার ভয়ঙ্কর প্রজাতি ‘ডেল্টা প্লাস’ ১০ দেশে শনাক্ত

আপডেট সময় ১২:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১