ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আ.লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তার বাবা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফি বিন মতুর্জা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় পদ পেলেন। তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য করা হয়েছে।

রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটিতে সদস্য করা হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে। আর উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা।

মাশরাফি ওই কমিটিতে ৪ নম্বর সদস্য হয়েছেন। ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক।

এর মধ্য দিয়ে এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি। যদিও এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগে বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়। সেটিই আওয়ামী লীগে প্রথম পদ ছিল তার।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। নড়াইল সুলতান মঞ্চে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে সভাপতি হন সুবাস চন্দ্র বোস। মো. নিজাম উদ্দিন খান (নিলু) সাধারণ সম্পাদক হন। সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আ.লীগের কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তার বাবা

আপডেট সময় ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১