ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

চান্ডিমাল টেস্টে, থারাঙ্গা সীমিত ওভারের অধিনায়ক

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকা দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দিনেশ চান্ডিমালকে টেস্টে এবং উপল থারাঙ্গাকে ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো শ্রীলংকার ওয়ানডে সিরিজ হারার দুঃখ শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সোমবার জিম্বাবুয়ের কাছে ৩-২-এ ওয়ানডে সিরিজ হারার পর ম্যাথিউস বলেছিলেন, এই হার তার ক্যারিয়ারের অন্যতম বড় ব্যর্থতা। তখনই তিনি বলেছিলেন, অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলবেন। মঙ্গলবার ম্যাথিউস নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন, তিনি এখন আর অধিনায়ক নন।

শ্রীলংকাকে ৩৪ টেস্ট, ৯৮ ওডিআই এবং ১২টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেয়ার পর সরে দাঁড়ালেন। নেতৃত্ব ছাড়লেও দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই খেলা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।

এদিকে অধিনায়কত্ব ছাড়ার পর ম্যাথিউস বলেন, আমি অনেক আগেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলাম। কিন্তু দলের হাল ধরার মতো কেউ না থাকায় ছাড়তে পারিনি। এখন অনেকেই আছেন। আশা করি তারা আমার চেয়ে ভালো করতে পারবে। ২০১৯ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

দিনেশ চান্ডিমাল বলেন, ম্যাথিউস আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি অতীতে তিনি যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে এসেছেন ভবিষ্যতেও তাই করবেন।

তিনি বলেন, অধিনায়কের দায়িত্ব পালন করা খুব সহজ কাজ নয়। ম্যাথিউস আমাদের জন্য যা করেছেন সেজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লি সফরে তাজমহল ও দরগায় যাওয়ার সুযোগ পাবেন কি পাক মন্ত্রী?

চান্ডিমাল টেস্টে, থারাঙ্গা সীমিত ওভারের অধিনায়ক

আপডেট সময় ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭