ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল ‘বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় ও যাচ্ছেতাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি’:রেজাউল করীম সীমান্তে ৪৮ ঘণ্টা থাকার পর সেই ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪ নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫ ইরান-ইসরাইলের নতুন উত্তেজনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্প এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়কালে ট্রাম্প এ কথা জানান। পরে হোটেল গ্র্যান্ড হায়াতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

শহীদুল হক জানান, ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বলেছেন, মিয়ানমারের ইস্যুতে আমরা আপনাদের সঙ্গে আছি। এটা কিভাবে সমাধান করা যায় আমরা দেখবো।

দু’নেতার কুশল বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়টি উঠে আসে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের অর্থনীতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভালো করছে। তাতে তিনি (ট্রাম্প) সন্তোষ প্রকাশ করেন।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান নিউইয়র্ক শহরে রয়েছেন। সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘ তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে পৌঁছাতে পারছে না।

তিনি মানুষের জন্য আরো বেশি বিনিয়োগ এবং আমলাতন্ত্রের জন্য কম বিনিয়োগের আহ্বান জানান।

আরো বেশি সক্ষমতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। ১২৮টি দেশ এ ঘোষণায় সই করে বলে জানায় জাতিসংঘ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭